← মূল পোর্টাল

ঐতিহাসিক পাহাড়সমূহ

#১মক্কা মুকাররামা

জাবালে নূর (হেরা গুহা)

جبل النور (غار حراء)

৬৪২ মিটারকঠিন

পবিত্র কুরআনের সর্বপ্রথম ওহী (সূরা আলাকের ১-৫ আয়াত) নাযিলের পবিত্র স্থান। জিবরাইল (আ.) এসে রাসুলুল্লাহ ﷺ-কে আলিঙ্গন করে বলেছিলেন: "ইকরা’ বিসমি রাব্বিকাল্লাযী খালাক্ব" (পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন)। (সহিহ বুখারী-০৩)

বিশেষ নিদর্শন: হেরা গুহা (দৈর্ঘ্য প্রায় ৪ মিটার ও প্রস্থ ১.৭৫ মিটার; একসাথে সর্বোচ্চ ৪-৫ জন বসতে পারে)। গুহার ভেতর থেকে কাবার দিকে সরাসরি মুখ করে বসা যায়।
#২মক্কা মুকাররামা

জাবালে সাওর (সাওর গুহা)

جبل ثور (غار ثور)

৭৫৯ মিটারকঠিন

পবিত্র হিজরতের সময় রাসুলুল্লাহ ﷺ ও হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ঐতিহাসিক আশ্রয়স্থল। পবিত্র কুরআনে এদের দুজনকে "ছানিয়াস নাইন" (উভয়ের দ্বিতীয়জন) হিসেবে মহিমান্বিত করা হয়েছে। (সুরা তাওবা-৪০)

বিশেষ নিদর্শন: সাওর গুহা (একটি ফাঁপা পাথুরে গহ্বর, যার দুটি উন্মুক্ত মুখ রয়েছে)। ভেতরে প্রবেশ করতে মাথা নিচু করে ঢুকতে হয়।
#৩মক্কা মুকাররামা

জাবালে রাহমাহ (আরাফাতের রহমতের পাহাড়)

جبل الرحمة (عرفات)

৩৭২ মিটারসহজ

আরাফাত ময়দানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পাহাড়। বিদায় হজ্জের দিন রাসুলুল্লাহ ﷺ এই পাহাড়ের পাদদেশে তাঁর উটনি কাসওয়াতে বসে দীর্ঘ মোনাজাত করেছিলেন। (সহিহ বুখারী-১৮৪১)

বিশেষ নিদর্শন: পাহাড়ের চূড়ায় একটি ঐতিহাসিক সাদা ফলক রয়েছে। চতুর্দিকে সুন্দর প্রশস্ত পাথুরে সিঁড়ি রয়েছে।
#৪মদিনা মুনাওয়ারা

জাবালে উহুদ (উহুদ পাহাড়)

جبل أحد بالمدينة المنورة

১০৭৭ মিটারকঠিন

জান্নাতি এক বরকতময় পাহাড়, যা মুসলমানদের ভালোবাসে এবং মুসলমানরাও একে ভালোবাসে। ঐতিহাসিক উহুদ যুদ্ধের রণাঙ্গন ও ৭০ জন শহীদের রক্তে ভেজা স্থান।

হাদিস ও ফজিলত: রাসুলুল্লাহ ﷺ বলেছেন: "উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি। এটি জান্নাতের দ্বারসমূহের একটি।"
#৫মদিনা মুনাওয়ারা

জাবালে রুমাত (তীরন্দাজদের পাহাড়)

جبل الرماة (جبل عينين)

ওহুদ পাড়া থেকে ১৫ মিটারসহজ

উহুদের যুদ্ধে রাসুলুল্লাহ ﷺ ৫০ জন দক্ষ তীরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.)-এর নেতৃত্বে পাহাড়ের গিরিপথ পাহারার জন্য মোতায়েন করেছিলেন। (সহিহ বুখারী-৩০৩৯)

বিশেষ নিদর্শন: একটি ছোট পাথুরে টিলা যা উহুদ শহীদদের কবরস্থানের ঠিক বিপরীতে অবস্থিত।
#৬মক্কা মুকাররামা

সাফা পাহাড়

جبل الصفا (المسجد الحرام)

১২ মিটারসমতল

হজ্জ ও উমরার সাঈ শুরুর স্থান। পবিত্র কুরআনে সাফা ও মারওয়াকে আল্লাহর নিদর্শন (শাআইরিল্লাহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। (সূরা বাকারা: ১৫৮)

হাদিস ও ফজিলত: পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।" (সূরা বাকারা: ১৫৮)
#৭মক্কা মুকাররামা

মারওয়া পাহাড়

جبل المروة (المسجد الحرام)

৮ মিটারসমতল

সাঈর সপ্তম চক্কর সমাপ্তির সুনির্দিষ্ট স্থান। এখানে সাঈ সমাপ্ত করে দোয়া করা এবং পুরুষদের মাথা মুণ্ডন বা চুল ছোট করে ইহরাম মুক্ত হতে হয়।

#৮মক্কা মুকাররামা

জাবালে সুবাইর (মিনা সংলগ্ন)

جبل ثبير (مكة المكرمة)

৮৮৩ মিটারকঠিন

হজরত ইব্রাহিম (আ.) যখন পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহর নির্দেশে এই পাহাড় থেকেই জান্নাতি দুম্বা অবতীর্ণ হয়েছিল।

#৯মক্কা মুকাররমা

জাবালে আবু কুবাইস (কাবার পূর্ব পাশের ঐতিহাসিক পাহাড়)

جبل أبي قبيس

৪২০ মিটারসহজ (বর্তমানে আধুনিক ভবন পরিবেষ্টিত)

পৃথিবীর প্রথম পাহাড় হিসেবে বর্ণিত। নূহের (আ.) মহাপ্লাবনের সময় হাজরে আসওয়াদ এই পাহাড়ে সংরক্ষিত ছিল এবং চন্দ্র দ্বিখণ্ডিত করার মুজিজা এখান থেকে সুস্পষ্ট দেখা গিয়েছিল। (সহিহ বুখারী-৩৮৬৮)

বিশেষ নিদর্শন: হাজরে আসওয়াদ সংরক্ষণের ঐতিহাসিক স্থান
#১০মদিনা মুনাওয়ারা

জাবালে সালআ (খন্দকের সামরিক পাহাড়)

جبل سلع (معركة الخندق)

৫৫০ মিটারমাঝারি

খন্দকের যুদ্ধে মুসলিম বাহিনীর মূল ক্যাম্প ও পিঠের সুরক্ষা দেওয়াল হিসেবে কাজ করেছিল। রাসুলুল্লাহ ﷺ এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঐতিহাসিক বিজয়ের দোয়া করেছিলেন।

বিশেষ নিদর্শন: কাহফে বনি হারাম ও মসজিদে ফাতহ চূড়া