← মূল পোর্টাল

ঐতিহাসিক বাগানসমূহ

দান ও বরকতের উদ্যান

মদিনার ঐতিহাসিক খেজুর বাগানসমূহের শিক্ষা

আবু তালহার বায়রুহা এবং সালমান ফারসির মুক্তির বাগানসহ ইসলামের ঐতিহাসিক স্থানসমূহের তথ্যভিত্তিক আলোচনা।

#১মদিনা মুনাওয়ারা

বায়রুহা বাগান (বুস্তান বা’র জুশাম / আবু তালহার বাগান)

بستان بئر حاء (حديقة أبي طلحة الأنصاري)

হজরত আবু তালহা আনসারী (রা.) ও বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ

আবু তালহা (রা.)-এর এই নিঃস্বার্থ দানের কথা শুনে রাসুলুল্লাহ ﷺ আনন্দিত হয়ে বলেছিলেন: 'চমৎকার! চমৎকার! এটি এক মহা লাভজনক সম্পদ!' (সহিহ বুখারী-২৭৫৮)

#২মদিনা মুনাওয়ারা

বুস্তান সালমান ফারসি (রা.) (সালমানের মুক্তির খেজুর বাগান)

بستان سلمان الفارسي رضي الله عنه

হজরত সালমান ফারসি (রা.) ও বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ

নবীজি ﷺ-এর বরকতময় হাতের ছোঁয়ায় রোপণকৃত ৩০০টি চারার একটিও শুকিয়ে যায়নি; বরং প্রতিটি গাছ দ্রুত বেড়ে ফলবান গাছে রূপ নেয় এবং সালমান ফারসি (রা.) স্থায়ী মুক্তি পান। (মুসনাদে আহমাদ-২৩৭৩৭)

#৩তায়েফ

হজরত আদ্দাস রা. এর স্মৃতিবিজরিত আঙ্গুর বাগান ও নবীজির আশ্রয় চত্বর (তায়েফ)

হজরত আদ্দাস (রা.) ও বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ

হজরত আদ্দাস (রা.) নবীজি ﷺ এর হেদায়েতের কথা শ্রবণ করেন, যা তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় (সিরাতে ইবনে হিশাম)।

#৪মদিনা মুনাওয়ারা

সাকীফা বনি সাঈদাহর বাগান চত্বর

بستان سقيفة بني ساعدة

হজরত আবু বকর, উমর ও মদিনার আনসার সাহাবিগণ (রা.)

আনসার ও মুহাজিরদের ঐকমত্যে হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর হাতে ইসলামের প্রথম খলিফা হিসেবে ঐতিহাসিক বায়াত অনুষ্ঠিত হয়।

#৫মদিনা মুনাওয়ারা

বুস্তান কুবা ও বীর আরীস (আংটির কূপ ও মরূদ্যান)

بستان قباء وبئر أريس (بئر الخاتم)

খোলাফায়ে রাশেদীন (আবু বকর, উমর, উসমান রা.)

রাসুলুল্লাহ ﷺ-এর সিলযুক্ত রূপার আংটিটি খলিফা উসমান (রা.)-এর খেলাফতকালে এই কূপে পড়ে হারিয়ে যায়। (সহিহ বুখারী-৩৬৭৪)

#৬খাইবার

ফাদাকের ঐতিহাসিক মরূদ্যান ও খেজুর বাগান

بساتين فدك التاريخية (واحة خيبر)

আম্মাজান ফাতিমা (রা.) ও রাসুলুল্লাহ ﷺ

খায়বার বিজয়ের পর ফাদাকবাসী শান্তিচুক্তি করে তাঁদের অর্ধাংশ জমি ইসলামি রাষ্ট্রের বায়তুল মালের জন্য সমর্পণ করেন। (সহিহ বুখারী)